সাভারে প্রকাশ্যে ফেনসিডিল খাওয়ার সময় ভ্রাম্যমাণ আদলাতের কাছে হাতে নাতে ধরা পড়ে দুই মাদক সেবনকারী। পরে তাদের দুইজনকে আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদলাত।
মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে একটি প্রাইভেটকারে বসে ফেন্সিডিল খাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।
জরিমানা প্রাপ্তরা হলো- আব্দুস সালাম (৩০) এবং দেলোয়ার হোসেন (৩৮)। তারা উভয় সাভার উপজেলার আশুলিয়া থানায় বসবাসকারী।
র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, দন্ডবিধি ২৯৮ ধারায় প্রকাশ্যে মাদক সেবন ও রমজান মাসে এমন কাজ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধে দুই মাদক সেবনকারীকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।