সাভারে কাপড়ের রং মিশিয়ে সেমাই তৈরির অভিযোগে এক কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

আগের সংবাদ

হিজরাদের বাড়িভাড়াও সহানুভূতির সাথে দেখতে বাড়িওয়ালাদের প্রতি ত্রাণ প্রতিমন্ত্রী’র আহবান

পরের সংবাদ

সাভারে প্রকাশ্যে ফেনসিডিল সেবনের অভিযোগে দুইজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১২:০১ পূর্বাহ্ণ, ১৩/০৫/২০

সাভারে প্রকাশ্যে ফেনসিডিল খাওয়ার সময় ভ্রাম্যমাণ আদলাতের কাছে হাতে নাতে ধরা পড়ে দুই মাদক সেবনকারী। পরে তাদের দুইজনকে আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদলাত।

মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে একটি প্রাইভেটকারে বসে ফেন্সিডিল খাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

জরিমানা প্রাপ্তরা হলো- আব্দুস সালাম (৩০) এবং দেলোয়ার হোসেন (৩৮)। তারা উভয় সাভার উপজেলার আশুলিয়া থানায় বসবাসকারী।

র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, দন্ডবিধি ২৯৮ ধারায় প্রকাশ্যে মাদক সেবন ও রমজান মাসে এমন কাজ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধে দুই মাদক সেবনকারীকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।