ঢাকার আশুলিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মাহমুদুল হাসানের সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার স্থানীয় একটি মাঠে সাধারণ ভোটার ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মেম্বার পদপ্রার্থী মো. মাহমুদুল হাসানকে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে উল্লেখ করে আগামী নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
মুজিবুর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা (উত্তর) ছাত্র অধিকার পরিষদের সভাপতি শ্রী অর্ণব কুমার হিরা, মো. আনিস হাসান, মো. ইকরাম চৌধুরী, নাফিউর রহমান শান্ত, শফিকুল রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ওই এলাকার বিপুল সংখ্যক সাধারণ নারী-পুরুষ ভোটার।