আশুলিয়ায় রাতে আঁধারে হামলা চালিয়ে দেয়াল ভাঙচুর, জমি দখলের চেষ্টার অভিযোগ!

আগের সংবাদ

সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি বাকী, সম্পাদক মতিন

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:২২ অপরাহ্ণ, ২৫/১০/২৬

ঢাকার আশুলিয়ায় উত্তর সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির লিমিটেড এর নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আব্দুল বাকী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন৷ তারা আগামী তিন বছরের জন্য এই সমিতির দায়িত্ব পালন করবেন।

রবিবার ( ২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে আশুলিয়া পলাশবাড়ী এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উত্তর সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির লিমিটেডের অন্যতম সদস্য ও অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি লোকমান হোসেন খোকা চৌধুরী সভাপত্বিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সমবায় অফিসার ফারহানা পারভীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সমিতির অডিট কমিটি মোঃ হূমায়ন কবির সরকার ও সমিতির সদস্য মোঃ জাকারুল হক।সাভারস্থ বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান, আসাদুজ্জামান মোহন সহ সাবেক কমিটির অন্যান্য সদস্যসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সদস্যরা আগামী দিনে সমিতির উন্নয়ন শীর্ষক বিষয়ে আলোচনা করেন। পরে সাবেক কমিটির উপস্থিত সকলকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সবশেষে উপস্থিত সকলের মাঝে মধ্যাহ্নভোজের জন্য খাবার ব্যবস্থা করা হয়।

আগামী ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পাওয়া নবনির্বাচিত এই কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, যুগ্ম-সম্পাদক মোঃ আবুল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ছোলেমান খান এবং সদস্য মোঃ নিজাম উদ্দিন, আবুল হাসনাত, মোঃ বিল্লাল হোসেন, নাজমুল হাসান, মোঃ জামশেদ আলী, মোঃ ছায়েদুল ইসলাম ও মোঃ জহরিুল ইসলাম।

এই বিভাগের সর্বশেষ