সাভারে কাপড়ের রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে শাহানা ফুড প্রোডাক্টস নামে একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪ )। এসময় আরো ১০ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়।
মঙ্গলবার দুপুরে সাভারের দেওগাঁও এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
র্যাব জানায়, শাহানা ফুড প্রোডাক্টস নামের ওই কারখানাটি দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর পরিবেশ ও কাপড়ের রং মিশিয়ে সেমাই তৈরি করে আসছে । এমন খবর পেয়ে মঙ্গলবার দুপুরে র্যাবের ভ্রাম্যমান আদালত চালানো হয়। এসময় কাপড়ের রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর অভিযোগে কারখানাটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও এ অভিযানের সময় ওই কারখানার প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভেজাল সেমাই জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়।