আশুলিয়ায় আ. লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকবে ট্রাক চালক ইউনিয়ন

আগের সংবাদ

আশুলিয়ায় ছাত্রলীগের সক্রিয় কর্মী ফরহাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:৪৩ অপরাহ্ণ, ২০/১১/২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. ফরহাদ হোসেন (৩৫) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার সুবন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ফরহাদ হোসেন (৩৫) আশুলিয়ার সুবন্দী এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্দী এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী মো. ফরহাদ হোসেন আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি নাদিমের অনুসারী বলে জানা যায়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আটক ছাত্রলীগ কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ