আশুলিয়ায় বাসা ভাড়া ৪০ শতাংশ কমাতে বাড়িওয়ালাদের প্রতি আহবান ওসি আশুলিয়া

আগের সংবাদ

সাভারে প্রকাশ্যে ফেনসিডিল সেবনের অভিযোগে দুইজনকে জরিমানা

পরের সংবাদ

সাভারে কাপড়ের রং মিশিয়ে সেমাই তৈরির অভিযোগে এক কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৫২ অপরাহ্ণ, ১২/০৫/২০

সাভারে কাপড়ের রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে শাহানা ফুড প্রোডাক্টস নামে একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪ )। এসময় আরো ১০ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়।

মঙ্গলবার দুপুরে সাভারের দেওগাঁও এলাকায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব জানায়, শাহানা ফুড প্রোডাক্টস নামের ওই কারখানাটি দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর পরিবেশ ও কাপড়ের রং মিশিয়ে সেমাই তৈরি করে আসছে । এমন খবর পেয়ে  মঙ্গলবার দুপুরে র‌্যাবের ভ্রাম্যমান আদালত চালানো হয়। এসময় কাপড়ের রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর অভিযোগে কারখানাটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও এ অভিযানের সময় ওই কারখানার প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভেজাল সেমাই জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়।