আশুলিয়ায় চেতনানাশক ওষুধ মিশিয়ে ছিনতাই, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার - ৪

আগের সংবাদ

আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

পরের সংবাদ

৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চাচা গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৭:০৯ অপরাহ্ণ, ১২/০৩/২৫

আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় চাচা কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত চাচা রাসেল হোসেন (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) দুপুরে এবিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ। এর আগে সকালে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থেকে র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত সোমবার সকালে থানার পাশেই কাইচাবাড়ি এলাকার মনির হোসেনের ভাড়া বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, শিশুকে ধর্ষণের ঘটনায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‍্যাবের সহযোগিতায় ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।