ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়েতে হরিলুট: ২৩২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আগের সংবাদ

আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১২:৫৫ অপরাহ্ণ, ১৯/১০/২৬

ঢাকার আশুলিয়ায় ডেকো গ্রুপের আগামী অ্যাপারেলস লিঃ কারখানার নারী শ্রমিক সুমি আক্তার নিহতের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নয়াপাড়া এলাকায় আগামি অ্যাপারেলস লিঃ কারখানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, শ্রম অধিদপ্তর, কারখানা কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে এর প্রতিবেদন শ্রমিকদের সামনে পেশ করতে হবে। কর্মরত অবস্থায় নিহত সুমি আক্তার কোনো প্রকার শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয়েছে কিনা, তা কারখানা কর্তৃপক্ষকে স্পষ্ট প্রতিবেদন পেশ করতে হবে। সেই সাথে নিহত সুমি আক্তারের পরিবারকে শ্রম আইন অনুসারে ক্ষতিপূরণসহ তার পরিবারের যে কোনো একজনকে এই কারখানায় স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

এ সময় তারা নিহত সুমি আক্তারের দুই শিশু সন্তানের পড়ালেখাসহ সকল দায়িত্ব কারখানা কর্তৃপক্ষকে নেওয়ার দাবিও জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আশুলিয়া থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি শেখ মো. আল-আমিন।

আশুলিয়া থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফাইজুল ইসলামের সভাপতিত্বে এবং আশুলিয়া থানা প্রচার ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মো. আব্দুল আজিজের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আব্দুল মান্নান রাসেল, মো. হাসান ও জুবায়ের আহমেদসহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতাকর্মীগণ এবং বিভিন্ন কারখানার শ্রমিকরা।

এই বিভাগের সর্বশেষ