৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চাচা গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় নিঃসঙ্গ ভাড়াটিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার

পরের সংবাদ

আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :২:২২ অপরাহ্ণ, ১৩/০৩/২৫

সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ১৪ বছর বয়সী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা শাবলু মাতাব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত ওই কিশোরীর সৎ বাবাকে গ্রেফতার করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কেছু মুন্সির ভাড়া বাসায় মায়ের অনুপস্থিতিতে ১৪ বছর বয়সী কিশোরীকে একাধিকবার এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার শাবলু মাতাব্বর ফরিদপুর দরগা বাজারের নাছিরাবাদ এলাকার মৃত রফিক মাতব্বর এর ছেলে।বর্তমানে তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর মা একজন গার্মেন্টস কর্মী। প্রায় পাঁচ বছর আগে তার মায়ের সঙ্গে শাবলু মাতাব্বরের বিয়ে হয়, যা তার মায়ের দ্বিতীয় সংসার। শাবলু মাতাব্বর কোনো কাজ না করে বাসায় সন্তানদের দেখাশোনা করতেন। অভিযোগ অনুযায়ী, মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে তিনি কিশোরীকে একাধিকবার ধর্ষণ করতেন। একপর্যায়ে কিশোরী তার মাকে বিষয়টি জানালে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।