আশুলিয়ায় বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ ২ কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় পিকআপের গোপন কেবিনে ৫২ কেজি গাঁজা, কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১১:২৬ অপরাহ্ণ, ১৭/১০/২৬

ঢাকার আশুলিয়ায় একটি পিকআপ ভ্যানের গোপন কেবিন থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় জামাল মিয়া ওরফে সেলিম নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়ীটি জব্দ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে শুক্রবার বিকেলে আশুলিয়ার কবিরপুর এলাকার রেডিও কলোনীর সামনে মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগজ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার কবিরপুর রেডিও কলোনীর সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অভিযান পরিচালানা করে একটি পিকআপ ভ্যান থেকে অভিনব কায়দায় রাখা ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়ীটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার অনুমানিক মূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা।

ডিবি পুলিশ আরও জানায়, আটককৃত আসামির পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে ৩টি মাদক মামলা ও ১টি চুরির মামলাসহ অন্তত ৪টি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এই বিভাগের সর্বশেষ