মাত্র ১৭ বছরেই কানাডায় উচ্চশিক্ষার স্বপ্ন শেষ শাহরিয়ারের

আগের সংবাদ

গবিতে আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

পরের সংবাদ

সাভারে ঢাকাপোস্টের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৩৭ অপরাহ্ণ, ১৬/০২/২৩

সাভারের আশুলিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম বলেন, ঢাকা পোস্ট অতি দ্রুত সময়ে প্রায় সাড়ে তিন লাখ পাঠকের মন জয় করেছে। এই নিউজ পোর্টালটি প্রতিদিন তিন লাখ ১০ হাজার পাঠক পড়েন। এটা মাত্র দুই বছর সময়ের মধ্যে সম্ভব করেছেন ঢাকাপোস্টে কর্মরত সকলে। মানুষের মাঝে গ্রহণযোগ্যতা তারা আদায় করে নিয়েছেন। গত বছরে তাদের ঝুলিতে অর্জন জমা পড়েছে ১১ টি, ফেলোশিপ ৩ টি। আমার মনে হয় এক বছরে দেশের কোন গণমাধ্যমে এটাই সর্বোচ্চ। শুধু দেশে নয় বিশ্বের প্রায় ১৫৪ টি দেশ ও স্থান থেকে এই নিউজ পোর্টালটি মানুষ পড়ছেন। এটিও অভূতপূর্ব অর্জন। আমি ঢাকাপোস্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। একই সাথে ঢাকাপোস্টে কর্মরত সকলকে অভিনন্দন জানাই।

আলোচনা সভা শেষে কেক কেটে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিয়ে প্রেসক্লাবের সামনের ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।