সাভারে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে তিন ছিনতাইকারী আটক

আগের সংবাদ

আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টা

পরের সংবাদ

ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে খুঁটিতে বেঁধে রাখল জনতা

সোহাগ হাওলাদার

প্রকাশিত :৯:৫৭ অপরাহ্ণ, ১৯/০৪/২৫

সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে মমিন হোসেন (৪৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল বেলাল নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মমিন হোসেন (৪৫) ওই এলাকার মৃত হাবিবুর রহমান মিজির ছেলে।

ভুক্তভোগীর বোন জানান, আমার বোন পেশায় একজন পোশাক শ্রমিক। বর্তমানে তার নাইট ডিউটি চলে। সে নাইট ডিউটি শেষে সকালে এসে বাসায় ঘুমিয়ে ছিল। দুপুরে আমি তাকে বাসার ভিতরে রেখে বাহির থেকে দরজার সিটকানি আটকিয়ে রেখে ছাদে যাই।

এমন সময় অভিযুক্ত মমিন দরজার সিটকানি খুলে বাসায় প্রবেশ করে এবং আমার বোনের ওপর ঝাপিয়ে পড়ে। পরে আমার বোনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মমিন তাদেরকে মারতে যায়। পরে বেশ কয়েকজন মিলে তাকে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয় জনতা তাকে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির আহমেদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের লোকজনও থানায় এসেছেন। তাদের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।