নামের আগে ডাক্তার, করেন কন্ট্রাকে চিকিৎসা

আগের সংবাদ

পাথালিয়ায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

পরের সংবাদ

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:৩০ অপরাহ্ণ, ২৯/০৮/২২

সাভারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী খালেদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

নিহতের নাম- মণি বেগম (৩৪)। তিনি পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকার খালেদ মিয়ার স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার (২৮ আগস্ট) নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রী মণি বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে স্বামি খালেদ মিয়া। পরে তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মণি। এ ঘটনায় নিহত মণির স্বজনরা থানায় অভিযোগ দায়ের করলে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, স্বজনের অভিযোগের ভিত্তিতে খালেদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারন সম্পর্কে জানা যাবে।

এই বিভাগের সর্বশেষ