জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামিলীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯আগস্ট) বিকেলে ইউনিয়নের নয়ারহাট এলাকায় ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ানের নিজস্ব কার্যালয়ে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ২নং ওয়াার্ড আওয়ামীগ সভাপতি ময়জল হক বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ানের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামীগসহ ওয়ার্ড আওয়ামীলীগ নেতারা বক্তব্য রাখেন। শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল, আওয়ামীলীগ নেতা রিপন মিয়া প্রমুখ।
ওয়ার্ড আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম দোয়া পরিচালনা করেন। এসময় ১৫ আগস্টে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া শেষে প্রায় একহাজার লোকের মাঝে তবারক বিতরণ করা হয়।