আশুলিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আগের সংবাদ

সাভারে প্রবাসীকে গুলি করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

পরের সংবাদ

সাভারে শিশু ধর্ষণের ঘটনায় আটক ১

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৩৩ অপরাহ্ণ, ২৮/১০/২০

সাভারের ভাগলপুরে শিশু ধর্ষণের অভিযোগে নিজাম উদ্দিন সরদার ওরফে মিজানকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব ৪।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৪, সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে ঢাকার ধামরাই থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিজাম উদ্দিন সরদার ওরফে মিজান বরিশাল জেলার আগৈলঝড়া থানার চাউকাঠি গ্রামের মৃত আবু বকরের ছেলে।

র‌্যাব জানায়, সাভারের ভাগলপুরের হিন্দুপাড়ার ওই শিশুকে একই এলাকার শরিফের বাড়ির ভাড়াটিয়া মিজানের ভাড়া কক্ষে আটক করে রেখে কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে চাবি ধর্ষণের সহায়তাকারী একই এলাকার হাবিবুর রহমানের ছলে শরিফকে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মিশুর বাবা এই কক্ষের খাটের নিচ থেকে মেয়েকে উদ্ধার করে।

মামলার এজাহারের তথ্যমতে, হাঁটাহাঁটির জন্য বাসা থেকে বাইরে বের হওয়া মাত্র মিজান মুখ চেপে ধরে জোরপূর্বক তার ঘরে নিয়ে কয়েক বার ধর্ষণ করে শিশুটিকে। পরে শরিফের সহযোগিতায় মেয়েকে ঘরে তালাবন্ধ করে রাখে।

র‌্যাব ৪, সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সহায়তাকারী শরিফকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।