আশুলিয়ায় দুলাল বর্মন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক হারুন-অর-রশিদ।
এরআগে মঙ্গলবার রাত ৮ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার রূপসা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক দুলাল বর্মন নেত্রকোনা জেলার সদর থানার পঞ্চননপুর গ্রামের বাচেন্দ্র কুমারের ছেলে। সে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি পুকুরপাড় এলাকায় আনিছের ভাড়াবাসায় বসবাস করতেন।
সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই আসওয়াদুর রহমান ও এসআই সামিউল ইসলামসহ আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস দল বাইপাইল এলাকার রূপসা হোটেলের সামনে থেকে তাকে আটক করে । এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।