সাভারে মুস্তাফিজ হত্যার ২ দিন পর থানায় মামলা

আগের সংবাদ

আশুলিয়ায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

পরের সংবাদ

সাভারে মুস্তাফিজ হত্যা: কুত্তা রনিসহ আটক ৩

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:৩৫ অপরাহ্ণ, ২৭/১০/২০

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব -৪। নড়াইল জেলার নড়াগাতিতে এঘটনায় জড়িত আরিফ মীর নামের আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অন্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র‌্যাব।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এই তিন জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব- ৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে সাভারের রাজাসন এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে তাদের গ্রেফতার করা হয়। আরেক জনকে নড়াইল থেকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন- সাভারের ডগরমোরা এলাকার আব্দুল গনির ছলে রনি ওরুফে কুত্তা রনি ওরফে ডগি রনি (২৪) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার নিজাম শরীফের ছেলে আজাদ শরীফ (২৯)।

র‌্যাব-৪ জানায়, গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুস্তাফিজ বাড়ি থেকে কর্মস্থল সাভারে ফেরার সময় সিআরপি রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় গত সোমবার মুস্তাফিজুরের বাবা বাদি হয়ে মামলা দায়ের করলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।

সিপিসি-৩, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং বলেন, সাভারে অভিযান চালিয়ে ডগি রনি ওরফে কুত্তা রনি, আজাদ শরীফকে গ্রেফতার করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ছুরিকাঘাতকারী আরিফকে নড়াইল থেকে গ্রেফতার করা হয়েছে বলে জেনেছি। এঘটনায় বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের সর্বশেষ