সাভারে মুস্তাফিজ হত্যা: কুত্তা রনিসহ আটক ৩

আগের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পরের সংবাদ

আশুলিয়ায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:০৩ অপরাহ্ণ, ২৭/১০/২০

আশুলিয়ায় প্রায় ১হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাভার জোনাল অফিস। এ সময় সংযোগ কাজে ব্যবহৃত রাইজার ও পাইপ খুলে জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া আমতলা এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৫০ সদস্যের একটি শ্রমিক দল অংশ নেয়।

এলাকাবাসী ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, টাকার বিনিময়ে প্রতিটি বাসা-বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয় এলাকার প্রভাবশালীরা। সকাল থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এদিকে অবৈধ গ্যাস সংযোগের কারণে ওই এলাকার পোশাক কারখানাগুলো বিভিন্ন বাড়িতে গ্যাসের পেশার কম থাকায় দুর্ভোগে পড়েছিলো তারা।

সংযোগ বিছিন্ন করণ কালে এসময় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।

এই বিভাগের সর্বশেষ