সাভারের হত্যা মামলার দুই আসামি রাজবাড়ীতে গ্রেপ্তার

আগের সংবাদ

নিয়োগ দেবে সিঙ্গার, লাগবে স্নাতক পাস

পরের সংবাদ

সাভারে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:৪৭ অপরাহ্ণ, ২৮/১০/২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা যুবদলের উদ্যেগে সাভারে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে র‍্যালিটি গেন্ডা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত নেতাকর্মীরা “খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন” “তারেক রহমানের সালাম নিন, ধানের শেষে ভোট দিন” “মোহাম্মদ আইয়ুব খানের সালাম নিন, ধানের শেষে ভোট দিন” “সবার আগে বাংলাদেশ” সহ বিভিন্ন স্লোগানে র‍্যালিটি মুখরিত করে তুলে।

এ র‍্যালিতে ঢাকা জেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।