গাজীপুরে রিসোর্টে আটকে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আটক ১৪

আগের সংবাদ

পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা, যুবককে গণধোলাই

পরের সংবাদ

বিকেএসপি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৪:৩২ অপরাহ্ণ, ২৮/০৯/২৫

সাভারের বিকেএসপিতে কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত আনন্দঘন পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান করেন কর্মকর্তা-কর্মচারীরা।

মোট ১০টি পদে অনুষ্ঠিত এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলমগীর আলম, যুগ্ম সম্পাদক পদে মো: জয়নাল আবেদিন, কোষাধ্যক্ষ পদে মো: রাহিদ আলম নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো: হারুন অর রশিদ সিকদার, মো: কামরুল ইসলাম, মো: পান্নু মল্লিক, মো: সুরুজ্জামান, মো: শহিদুল ইসলাম, মো: রোস্তম আলী ও মো: কামরুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম। তিনি নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানানিয়ে বলেন, সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এই সমবায় সমিতি কর্মকর্তাদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় সাভার উপজেলা সমবায় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, সমবায় সমিতির সভাপতির দায়িত্ব পদাধিকার বলে পালন করেন বিকেএসপির মহাপরিচালক।