বিকেএসপি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আগের সংবাদ

টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তান: কী বলছে পরিসংখ্যান?

পরের সংবাদ

পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা, যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:৩৮ অপরাহ্ণ, ২৮/০৯/২৫

কনফেকশনারির দোকানে গিয়ে ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে আরিফ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের জিম্মায় নিয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সাড়ে ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী কাঁচা বাজারের জুয়েল সরদারের দোকানে এ ঘটনা ঘটে।

আটক যুবক আরিফ হোসেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের উত্তরখানের চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসনাত ফকিরের মেয়ে জামাতা।

ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার জানিয়েছেন, সকাল ১০টার দিকে ওই যুবক তার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নম্বরে ১০ হাজার ২০০ টাকা পাঠানোর কথা বলেন। টাকা পাঠানোর আগে যুবকের কাছে টাকা চাইলে সে ব্যাগ থেকে পিস্তল বের করে কোমরে ঠেকিয়ে দ্রুত টাকা পাঠানোর নির্দেশ দেয়। এসময় তার ডাক-চিৎকারে বাজারের ব্যবসায়ী ও উপস্থিত লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী যুবককে আটক করে গণধোলাই দেয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, পিস্তলসদৃশ অস্ত্রসহ যুবক আটকের খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জিম্মায় নিয়ে আসে। আটক যুবক আরিফকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সর্বশেষ