ঢাকার সাভারে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে
সাভারের বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ মিয়া (৩৫) বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বক্তারপুর এলাকায়
কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে সেখানে অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়াধীন।