কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

আগের সংবাদ

ধামরাইয়ে ভুয়া এনএসআই পরিচয়পত্রসহ যুবক গ্রেপ্তার

পরের সংবাদ

সাভারে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, কয়েক লাখ টাকা ক্ষতির আশঙ্কা

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৮:১৬ অপরাহ্ণ, ০২/০৯/২৫

সাভারে মেসার্স পর্দা গ্যালারী নামে একটি লেপ-তোষক দোকান ও তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কয়েক লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় ফারুকের মালিকানাধীন দোকান ও গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে কয়েক লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।