এবার শাকিব খানের নায়িকা তানজিন তিশা

আগের সংবাদ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পরের সংবাদ

সাভারে ৩ হাজার পিস ইয়াবা জব্দ, মাদকের ডিলার গ্রেপ্তার! 

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:২৫ পূর্বাহ্ণ, ১৯/০৮/২৫

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় আবু রায়হান (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু রায়হান (২৫) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দক্ষিন দুয়ারি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় থাকতেন বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ। এ সময় আবু রায়হান (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।