আশুলিয়ায় গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

আগের সংবাদ

আশুলিয়ায় গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পরের সংবাদ

সাভারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১:০৩ অপরাহ্ণ, ২৪/০৭/২৫

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাবু (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ জুলাই) রাতে সাভারের সাভার পানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ বাবু (৩৩) রাজধানীর শাহআলী থানা মিরপুর উত্তর বিসিল ০৪ নং ওয়ার্ড মনিরের বাড়ির ভাড়াটিয়া মৃত ইসহাকের ছেলে এবং সে নিজেও সাভারের পানপাড়া এলাকার পারভেজের বাড়ির ভাড়াটিয়া। তার কোনো স্থানীয় ঠিকানা পাওয়া যায়নি।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের পানপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ তিন হাজার ৪ শত টাকা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পর তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।