সাভারে বিএনপি নেতার বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ

আগের সংবাদ

ঈদের আনন্দ শেষে বৃষ্টিভেজা ফেরার পথ: আশুলিয়ায় শহরমুখী মানুষের দুর্ভোগ

পরের সংবাদ

সাভারে ঈদের রাতে বিএনপি নেতার উপর হামলার চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৭:০৯ অপরাহ্ণ, ০১/০৪/২৫

সাভারে বিএনপি নেতা মোঃ খোরশেদ আলমকে হত্যাচেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাকু এবং দুইটি রামদা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে সাভার পৌরসভার ছায়াবীথি মহল্লায় নিজ বাসভবনে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় কয়েকজন সন্দেহভাজন যুবক ভিড়ের মধ্যে ঘোরাফেরা করছিল। এতে নেতাকর্মীদের সন্দেহ হলে তারা দুইজনকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে দুইটি চাকু উদ্ধার করেন। বাকি ৫-৬ জন পালিয়ে যায়, তবে তারা ঘটনাস্থলে দুইটি রামদা ফেলে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে আটককৃতদের থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন, পারভেজ ও বাশার, তাদের বাসা সাভারের বনপুকুর এলাকায়।

এ ঘটনায় বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম অভিযোগ করে বলেন, “সাভারের বিতর্কিত আওয়ামী লীগের দোসর ওবায়দুর রহমান অভি তিন দিন আগে আমাকে ফোনে হত্যার হুমকি দেয়। আজকে তার সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে এখানে এসেছিল। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে এসেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার তাদের ধরতে গিয়ে জুয়েল ও নাফি নামে দুই যুবকসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়।