আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গৃহকর্তার মৃত্যু

আগের সংবাদ

আশুলিয়া মাদক নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

পরের সংবাদ

সাভারে রহিম আফরোজ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ: দুই শ্রমিকের মৃত্যু

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১০:১৫ অপরাহ্ণ, ২৫/০২/২৫

সাভারে বিরুলিয়ায় রহিম আফরোজ ব্যাটারি কারখানায় ফায়ার স্টিম বুশার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার ইউনিয়নের খাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, অলি উল্লাহ (৪৯) ও ফয়জুদ্দিন (৪৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, রাজধানীর মেট্রো নেট বাংলাদেশ লিমিটেড কারখানার মালামাল নিয়ে একটি পণ্যবাহী গাড়ি মঙ্গলবার দুপুরে রহিম আফরোজ ব্যাটারি কারখানায় পৌঁছায়। মালামাল নামানোর সময় হঠাৎ একটি ফায়ার এক্সটিংগুইশার (অগ্নি নির্বাপক যন্ত্র) বিস্ফোরিত হয়, যার ফলে ঘটনাস্থলেই দুই শ্রমিক প্রাণ হারান।

খবর পেয়ে বিকেলে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ