সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় কবর থেকে ৪ জনের মরদেহ উত্তোলন 

পরের সংবাদ

আশুলিয়ায় ফলের ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৩:১৪ অপরাহ্ণ, ৩০/০১/২৫

সাভারের আশুলিয়ায় ফলের ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ফল ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে প্রায় চার শতাধিক ফল ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

এ সময় তারা বলেন, ফল কোন বিলাসি পণ্য নয়, তাই আমরা ফলের ওপর এই বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানাচ্ছি। শুল্ক বৃদ্ধির কারণে আমাদের ব্যবসা হুমকির মুখে পড়েছে। যদি শুল্ক প্রত্যাহার না করা হয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতিতে প্রায় ১,২০০ ফল ব্যবসায়ী রয়েছেন। নতুন করে ফলের ওপর শুল্ক আরোপের কারণে আমাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় পৌঁছেছে। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে ফলের ওপর এই বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সমিতির সভাপতি আইয়ুব আলী বলেন, ফলের ওপর শুল্ক বর্ধিত হওয়ার কারণে সাধারণ মানুষ আর ফল কিনতে পারছে না, যার ফলে আমাদের বিক্রি ব্যাপকভাবে কমে গেছে এবং ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে। যদি শুল্ক প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা আর নতুন করে ফল ক্রয়-বিক্রয় করবো না। যদি এরপরেও শুল্ক প্রত্যাহার না করা হয়, তাহলে কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।

এ সময় ব্যবসায়ীরা “সস্তা ফলে সুস্থ জীবন” এ ধরনের বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে শুল্ক প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের সর্বশেষ