আশুলিয়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক 

আগের সংবাদ

আশুলিয়ায় ডাকাতির মালামালসহ ৪ ডাকাত গ্রেপ্তার

পরের সংবাদ

৩২ ঘন্টা পর জলকামানের মুখে মহাসড়ক ছাড়ল শ্রমিকরা

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৬:৪০ অপরাহ্ণ, ২২/১০/২৪

আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে জেনারেশন নেক্সট পোশাক কারখানার শ্রমিকেরা ৩২ ঘণ্টা ধরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন। পরে জল কামানের মুখে এক মিনিটের মধ্যে তাঁরা সড়ক ছেড়ে দেন, ফলে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। তবে এই ঘটনায় শ্রমিকরা ধাওয়ার সময় প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে পুলিশের জলকামানের মুখে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছেড়ে যায় শ্রমিকরা, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার সকাল ৯টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় বিক্ষোভ শুরু করে জেনারেশন নেক্সট লিমিটেডের শ্রমিকরা। বিকেল ৪টা ৪৫ মিনিটে যৌথবাহিনীর সদস্যরা তাঁদের সড়ক ছেড়ে যেতে এবং দাবি পূরণের আশ্বাস দিলেও শ্রমিকরা সড়কে অবস্থান করেন। পরে জলকামান ব্যবহারের পর এক মিনিটের মধ্যে বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তারা মহাসড়কে আটকে থাকা প্রায় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শ্রমিকরা বলেন, প্রায় তিন মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিকপক্ষ একাধিকবার সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কার্যকরী ব্যবস্থা নেয়নি। এ ছাড়া কারখানার স্টাফদেরও বেতন দেয় না কর্তৃপক্ষ; অন্তত ৪/৫ বাসের বকেয়া বেতন পাওনা রয়েছে স্টাফদের। তাই বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা গতকাল সকালে সড়ক অবরোধ করে। আজ বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পুলিশ জলকামান ব্যবহার করলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।

মুঠোফোনে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।