ঢাকার সাভার অভিযান চালিয়ে গাঁজাসহ টুটুল মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে প্রিজন ভ্যানে করে অন্যান্য আসামীদের সাথে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার (৮ মার্চ) রাতে সাভার পৌর এলাকার শাহীবাগ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত টুটুল মিয়া (২৪) মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের শাহীবাগ এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করা হয়। পরে তার নিকট হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। সে দীর্ঘ দিন ধরে সাভারের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা দরে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিলো বলে জানায় পুলিশ।
সাভার মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) হাসান সিকদার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।