সাভারের আশুলিয়ায় পল্লীবালা স্বাস্থ্য-সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত পল্লীবালা স্বাস্থ্য-সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, পল্লীবালা স্বাস্থ্য সেবা কেন্দ্র জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য-সেবা পৌঁছে দিতে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। বাংলাদেশ সরকারের কমিউনিটি ক্লিনিকের পাশাপাশি, স্বল্প খরচে বেসরকারি ভাবে পল্লীবালা স্বাস্থ্য সেবা কেন্দ্রের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। সেই সাথে তিনি পল্লীবালা স্বাস্থ্য সেবা কেন্দ্রের উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করেন।
পল্লীবালা স্বাস্থ্য-সেবা কেন্দ্র এর ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার সেবা নিশ্চিতকরণ-এই লক্ষ্যে পল্লীবালা স্বাস্থ্য-সেবা কেন্দ্র খেটে খাওয়া মেহনতী মানুষকে স্বল্প খরচে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। এই উদ্যোগেই আমরা কাজ করবো।
এ সময় আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মুহাম্মদ চৌধরী, সাংবাদিক আলমাস হোসেন, সাংবাদিক হাজী আবুল হায়াত বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।