আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিকের রকেট অ্যাকাউন্ট থেকে খোয়া যাওয়া প্রায় ১২ হাজার টাকা উদ্ধার করে দিলেন এলাকাবাসী।
গত রবিবার (১৪ আগস্ট) রাতে খোয়া যাওয়া টাকা উদ্ধার করা হয়।
জানা যায়,লিপি আক্তার (৩১)। কাজ করেন পোশাক কারখানায়। কারখানা কর্তৃপক্ষ মাসিক বেতনের টাকা পরিশোধ করেন ডাচ বাংলা ব্যাংকের রোকেট একাউন্টে।
গত মাসেরও প্রায় ১২ হাজার টাকা যথা সময়ে লিপি আক্তারের অ্যাকাউন্টে আসে। তবে টাকা তোলতে গিয়ে দেখেন একাউন্টে কোনো টাকাই নেই।
এব্যাপারে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী পোশাক শ্রমিক। পড়ে ডাচ বাংলা ব্যাংক থেকে রোকেট অ্যাকাউন্টের তথ্য নিয়ে দেখা যায় ভুক্তভোগীর পাশের বাড়ির ভাড়াটিয়া মিজান নামের একজন লিপির অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়েছে।
এঘটনা ঘটেছে ঢাকা জেলা আশুলিয়া থানাধীন বাইপাইল শান্তিনগর এলাকায়।
মিজান জামালপুর জেলা মাদারগঞ্জ থানা জাঙ্গালিয়া গ্রামের শাহ্ আলমের ছেলে।সে আশুলিয়ার বাইপাইল এলাকার শান্তিনগরের শহীদের বাড়ির ভাড়াটিয়া এবং কেয়ারটেকারের দায়িত্ব পালন করে।
এব্যাপারে লিপি আক্তার বলেন, কয়েকদিন আগে আমার মোবাইলের সমস্যা হয়। তখন মিজান ভাই এর কাছে নিয়ে যাই, তখন মোবাইল দেখার অজুহাতে আমার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার সে নিয়ে নেয়। পরে ডাস্ বাংলা ব্যাংকে যোগাযোগ করলে মিজানের ছবিসহ ব্যাংক থেকে ডকুমেন্ট দিয়ে দেয়। পড়ে মহল্লার গণ্যমান্যের কাছে জানালে তারা বিষয়টি সমাধা করে দেন।
মিজানের ছোট ভই মুরাদ বলেন, এমন কথা শুনে আমি আমার ভাই এর সাথে যোগাযোগ করেছি। সে গ্রামের বাড়িতে আছে। টাকা নেয়ার বিষয়টি আমার কাছে স্বীকার করেছে। পড়ে বিকাশে টাকা পাঠালে মহিলাকে দিয়ে দেই।
এব্যাপারে শান্তিনগর মহল্লার সভাপতি কামাল আহম্মেদ বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি শুনেই খবর নিয়ে দেখি মিজান গ্রামের বাড়িতে গেছে।পড়ে তার ছেট ভাই এর সাথে কথা বলে এলাকাবাসীর উপস্থিতিতে মেয়েটির খেয়া যাওয়া টাকা ফেরত আনাই এবং তার হাতে বুঝিয়ে দেই।