আশুলিয়ায় অবৈধ ভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আগের সংবাদ

গ্যাসের চুলা থেকে আগুন লেগে পুড়লো ১২ কক্ষ

পরের সংবাদ

যুবলীগ নেতার নেতৃত্বে কিশোর গ্যাং এর হামলা

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত :১১:১৩ পূর্বাহ্ণ, ১৩/০৩/২২

সাভারের আশুলিয়ায় নেট ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে যুবলীগ নেতা জোবায়ের আহদেম ইমনের নেতৃত্ব কিশোর গ্যাং দিয়ে ছাত্রলীগ নেতার উপর হামলা চালানো হয়েছে। এতে প্রায় পাঁচ জন আহত হয়েছে। এছাড়া গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার পূর্ব নরশিংহপুর মানিকগঞ্জ পাড়া এলাকায় এঘটনা ঘটে।

জোবায়ের আহমেদ ইমন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক। সে কিশোর গাং এর লিডার বলে জানা গেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে হটাৎ করে একপাশ থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ শাহাজালাল শাউনের উপর ইমনের কিশোর গ্যাং মেহেদীসহ আরও কয়েকজন হামলা চালায়। সবার হাতেই দেশীয় অস্ত্র চাপাতি, পাইপ ও রাম দা রয়েছিলো। এই মুহূর্তেই হটাৎ দুই-তিন রাউন্ড গুলি ছোড়ে মেহেদী হাসান জয়। এতে ছাত্রলীগ নেতার চার-পাঁচজন ছেলে আহত হয়েছে। এছাড়া আধিপত্য বিস্তার করতে গিয়ে আশেপাশে থাকা দোকানগুলো কুপিয়েছে তারা।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ শাহাজালাল শাউন বলেন, ইমন ও আমি সেয়ারে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসতাম। ইমন এখন এসে আমার সেয়ার ব্যবসাও নিয়ে নিতে চায়। বিষয়টি নিয়ে আজ রাতে প্রায় অর্ধশতাধিক কিশোর ছেলে নিয়ে আমার উপরে হামলা চালায়৷ আর এসব কিশোর ছেলে সব ইমনের। স্থানীয় এক যুবলীগ নেতার ছায়ায় ইমন পদ পেয়েছে পরে এলাকায় সে এমন অপকর্ম চালাচ্ছে। পরে আমরা প্রতিরোধ করতে গেলে ইমনের নির্দেশে মেহেদী নামের একজন আমাদের উপর দুই-তিন রাউন্ড গুলিবর্ষণ করে। আমাদের চার-পাঁচ জন ছেলেকে কুপিয়ে আহত করে৷ আমি বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিতে যাচ্ছি৷

এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়নের যুবলীগ নেতা জোবায়ের আহমেদ ইমনের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পরপরই ঘটনা স্থল পরিদর্শন করেছেন আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন। বিষয়টি নিয়ে তার সাথে যোগাযোগ করেও কথা বলা যায়নি।

তবে বিষয়টি নিয়ে আশুলিয়া থানার ডিউটি অফিসার পবিত্র কুমার বলেন, গুলিবর্ষণের ঘটনাটি ভিত্তিহীন৷ সেখানে আমাদের অফিসার গিয়ে রাতেই তদন্ত করে এসেছে৷