ঝুট ব্যবসা দখল নিতে যুবলীগ নেতাদের উপর হামলা,আহত ১০

আগের সংবাদ

ঝুট ব্যবসা দখল নিতে যুবলীগ নেতাদের উপর হামলার ঘটনায় থানায় মামলা

পরের সংবাদ

স্মৃতিসৌধে ঢুুকতে না পেরে পুলিশ-আনসারের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত :৮:২৩ অপরাহ্ণ, ২১/০২/২২

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছুটির দিনে ঘুরতে আসা দর্শনার্থীদের সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে না দেওয়ায় পুলিশ, আনসারসহ নিরাপত্তার দ্বায়িত্বে থাকা কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে সাধারণ জনগন। এসময় জহিরুল ইসলাম নামে এক আনসার সদস্যের মাথা ফাটিয়ে দেয় তারা। এছাড়া জাতীয় স্মৃতিসৌধের সিকিউরিটি পোষ্টের কাচ ভাঙচুর করে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

আনসার সদস্য জহিরুল ইসলাম ছাড়া বাকি আহতরা হলো-পুলিশ সদস্য শামীম ও স্মৃতিসৌধের কর্মকর্তা টুটুল।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, প্রতি শুক্র ও শনিবার স্মৃতিসৌধ এলাকায় ৪-৫ হাজার মানুষের সমাগম হয়। কিন্তু স্মৃতিসৌধ বন্ধের পরে যে দর্শনার্থীরা আসে তারা গেটের সামনে অবস্থান করে চলে আবার চলে যায়। আজও স্মৃতিসৌধের প্রধান ফটক ও দ্বিতীয় ফটকের সামনে আজ হাজার হাজার মানুষ জড় হয়েছিলো। কিন্তু বিকেল ৫ টার দিকে কিছু লোক স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করতে চায়। নিরাপত্তার দ্বায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যরা তাদের ভেতরে প্রবেশ করতে না দিলে তাদের উপর হামলা চালায় দর্শনার্থীরা। পরে আহত আনসার ও পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, গত ১৩ জানুয়ারি থেকে সরকারি বিধি-নিষেধ অনুযায়ী স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশাধীকার বন্ধ রাখা হয়েছে। আমি ও আমরার স্টাফসহ নিরাপত্তার দ্বায়িত্বে থাকা সকলেই সরকারী নির্দেশনা মেনে চলছি। কিন্তু আজ বিকালে কিছু দর্শনার্থী এক অনসার সদস্যের মাথা ফাটিয়ে দেয় ও এক পুলিশসহ আমাদের এক কর্মকর্তার উপর হামলা করে। এছাড়া ভাঙ্চুরও চালায় তারা। আমরা ইতিম্যধ্যে কয়েকজনকে আটক করেছি। সিসি টিভির ফুটেজ দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলবো।

 

  • আরও পড়ুন
  • লেখকের অন্যান্য লেখা
এই বিভাগের সর্বশেষ