পদত্যাগ করলেন থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি

আগের সংবাদ

আশুলিয়ায় ইউনিয়ন আ.লীগের 'পকেট কমিটি' গঠনের প্রতিবাদ

পরের সংবাদ

ডাচ্ বাংলার এজেন্ট ব্যাংক এখন আশুলিয়ার বাইপাইলে

নেছার উদ্দিন খান

প্রকাশিত :৭:০৬ অপরাহ্ণ, ১৫/০২/২২

সাভারের আশুলিয়ায় ডাচ্ বাংলা ব্যাংকের লিঃ এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে
আশুলিয়ার বাইপাইলের আর.এম.এস.টি টাওয়ারের ২য় তলায় এর উদ্বোধন করা হয়।

বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ হিরন ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম।

আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়ার এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আলম ভূইয়া, যুবলীগ নেতা আবুল হোসেন ভূঁইয়া, ছাত্রলীগ নেতা আল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

এ সময় এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বকুল ভূঁইয়া বলেন,আশুলিয়ার বাইপাইল বাস স্টান্ড এলাকাটা অতি গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে প্রতিদিন কয়েক লক্ষ লোকের আনাগোনা হয়। এখানে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মূলত ব্যবসায়ী ভাইদের লেনদেনের কথা চিন্তা করে এই এজেন্ট ব্যাংকটি দেওয়া।

তিনি গ্রাহকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা সবাই আমার ব্যাংকে আসেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব।

 

  • আরও পড়ুন
  • লেখকের অন্যান্য লেখা
এই বিভাগের সর্বশেষ