আশুলিয়ায় মেম্বার প্রার্থীর প্রচারণায় হামলা

আগের সংবাদ

২৪ ঘন্টা টিকলো না রাস্তার পিচঢালাই

পরের সংবাদ

গুনবতী ইউপি নির্বাচনে মেম্বার পদে বিজয়ী আজম নজর

নাহিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি

প্রকাশিত :৯:২৯ অপরাহ্ণ, ২৬/১২/২১

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১২নং গুণবতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে মেম্বার পদে আজম নছর নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে সারাদেশে ন্যায় ভোট গ্রহণ শুরু হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদিন ভোট গ্রহণ চলছে।

মোরগ প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৪৬৫ ভোট, তার নিকটতম প্রার্থী মোবারক হোসেন ফুটবল মার্কা নিয়ে পেয়েছেন ৪৫৬ ভোট। এছাড়াও বৈদ্যতিক পাখা মার্কা নিয়ে আলী আক্কাস পেয়েছেন ১৮২ ভোট, তালা মার্কা নিয়ে মাবুল হক পেয়েছেন ২৭৭ ভোট ও ঢিউবওয়েল মার্কা নিয়ে মিয়া চান পেয়েছেন ৩৬২ ভোট।

প্রসঙ্গত যে, সারাদেশে আজ রবিবার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের সর্বশেষ