আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নিচে পড়ে সাইফুল ইসলাম (৪০) নামের এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরআগে সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাগবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পরে তার মৃত্যু হয়।
নিহত সাইফুল ইসলাম (৪০) সাতক্ষীরা জেলার সদর থানার জোড়দিয়া গ্রামের কাওছারের ছেলে। সে আশুলিয়ার ভাদাইল সাধু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে রডমিস্ত্রী হিসেবে কাজ করতেন।
সহকর্মীরা জানান , আশুলিয়ার গোরাট এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৪ তলার ছাদে সকাল থেকে একসাথে কাজ করতে ছিলেন তারা, হঠাৎ কোনো এক সময় সে পরে যায়, কিভাবে পরে তা তারা দেখতে পাননি। পরে তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।