আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে বাসা-বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার শ্রীপুরের সুবন্ধী এলাকার ওয়াক আলীর বাড়িতে এঘটনা ঘটে৷
ফায়ার সার্ভিস জানায়, আশুলিয়ার সুবন্ধী এলাকায় একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনা স্থলে এসে আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এঘটনা অন্তত ১০টি কক্ষ পুড়ে গেছে৷
এবিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্ট্যাশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি৷ প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
স