সাভার-আশুলিয়ায় ট্যাপেন্টাডল ও বিয়ার ক্যানসহ আটক ৫

আগের সংবাদ

ধামরাইয়ে ভুয়া ডিবি পুলিশ আটক

পরের সংবাদ

আশুলিয়ায় ৬৮টি মোবাইলসহ চোর চক্রের ৪ সদস্য আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:১৮ পূর্বাহ্ণ, ২০/০৯/২০

আশুলিয়ায় ছিনতাই হওয়া ৬৮ টি মোবাইল ফোনসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে আশলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- নাটোর জেলার লালপুর থানার চবশোক গ্রামের আমির উদ্দিন প্রামানিকের ছেলে মোঃ মহসিন আলী (৫০), গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা গ্রামের হাকিমের ছেলে মোঃ আবুল কালাম (৪৯), ভোলা জেলা থানার বাকতা বাস স্ট্যান্ডের মোতাসিম বিল্লাহর ছেলে মোঃ সোহেল রানা (২৪) ও বরগুনা জেলার আমতলি থানা গ্রামের জয়েন উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ সুজন (২৬)।

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, আটকরা বিভিন্ন স্থান থেকে মোবাইল চুরি ও ছিনতাই করে এনে আশুলিয়ার জামগড়া এলাকায় এক সাথে বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই হওয়া ৬৮টি মোবাইলসহ ৪ জনকে আটক করা হয়৷

র‌্যাব-৪ সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার জমির উদ্দিন জানান, আটক আসামীরদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।