আশুলিয়ায় বিষপান করে কলেজ ছাত্রের আত্মহত্যা

আগের সংবাদ

আশুলিয়ায় শেখ হাসিনা’র কারাবন্দী দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

পরের সংবাদ

আশুলিয়ায় সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতির উপর হামলার অভিযোগ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:১০ অপরাহ্ণ, ১৬/০৭/২০

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ সুরুজ বেপারী উপর সন্ত্রাসী হামলা ও তার নিকট হতে ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়া থানায় ৪ জনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাত রেখে অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী মোঃ সুরুজ বেপারী ।

অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার বাইপাইল এলাকার আজিজ সুপার মার্কেট এর সামনে বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের পাশে সরকারী জায়গা খনন করে। সুরুজ বেপারী পথ চলালাচলের সময় ওই গর্তে পরিয়া পায়ে ব্যাথা পায়। যে কারণ সুরুজ বেপারী উক্ত খনন কাজে বাধা প্রদান করেন। খনন কাজে বাধা প্রদান করায় ক্ষিপ্ত হয়ে বিবাদী আজিজ সুপার মার্কেটের ম্যানেজার সেলিম (৫০), সুমন (৪০) ও আবুল মন্ডল (৪৫) এবং বাইপাইল আবুল সুপার মার্কেটের লিটন (৩৫)সহ অজ্ঞাত জন মোটর সাইকেল যোগে আসিয়া বুধবার রাত ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় মোঃ সুরুজ বেপারীর গতিরোধ করিয়া অতর্কিত হামলা চালায় এবং তাকে এলোপাথারী মারধর করে নীলাফুল যখম করে। পরে তার গায়ে পরিহিত পাঞ্জাবীর পকেট থাকা ১ লাখ ২০হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে বাধীকে প্রাণ নাশের হুমকি দিয়ে বিবাধীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে মুঠোফোনে বিবাধীগণের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

এই বিভাগের সর্বশেষ