পরিবহন শ্রমিককে ‘জামায়াত-শিবির’ আখ্যা দিয়ে সাংবাদিকের হুমকি

আগের সংবাদ

আশুলিয়ায় সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতির উপর হামলার অভিযোগ

পরের সংবাদ

আশুলিয়ায় বিষপান করে কলেজ ছাত্রের আত্মহত্যা

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৪:৩২ অপরাহ্ণ, ১৫/০৭/২০

আশুলিয়ার নবীনগর কুরগাঁও এলাকায় মেহেদী হাসান (১৯) নামের এক কলেজ ছাত্র বিষপান করে আত্মহত্যা করেছে। সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার  মৃত্যু হয়।

বুধবার (১৫ জুলাই) সকালে আশুলিয়ার নবীনগর কুরগাঁও এলাকায় নিজ ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে পুলিশ জানায়, রাতে নবীনগর কুরগাঁও এলাকায় নিজ ভাড়া বাড়িতে বিষপান করেন কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান। পরে তার স্বজনরা  তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করেন।

এবিষয়ে সাভার মডেল থানার এস আই সাফায়েদুর রহমান বলেন,কিভাবে ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তা হাসপাতালের ডাক্তাররা বলতে পারবে।

এই বিভাগের সর্বশেষ