আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

আগের সংবাদ

পুলিশ ক্যাম্পের সামনেই কার্যক্রম নিষিদ্ধ আঃ লীগের ঝটিকা মিছিল

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৮:২২ অপরাহ্ণ, ২৭/১১/২৬

গাজীপুর-আশুলিয়া সীমান্তবর্তী কবিরপুর পুলিশ ক্যাম্পের সামনে জড়ো হয়ে প্রকাশ্যে স্লোগান দিয়ে শোডাউন করেছে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। তবে এর কিছুই টের পায়নি ক্যাম্প কিংবা থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দুইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুর-আশুলিয়া সীমান্তবর্তী কবিরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ক্যাম্পের সামনে এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেলের নির্দেশনায় জুমার নামাজের পর শুক্রবার দুপুর দুইটা থেকে আড়াইটার দিকে এই ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি পুলিশ ক্যাম্পের প্রধান ফটক ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা জানান, দুপুরে মিছিলে অনেক লোকজনের সমাগম ছিল। অবশ্যই পূর্ব প্রস্তুতি ছিল। জড়ো হলেও কেউ টের পায়নি। অথচ সামনেই পুলিশ ক্যাম্প।

নাম প্রকাশে অনিচ্ছুক কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের এক নেতা জানান, দলের হাইকমান্ড ও স্থানীয় নেতৃত্বের সুনির্দিষ্ট নির্দেশেই নেতাকর্মীদের সক্রিয় রাখতে এবং মাঠের উপস্থিতি জানান দিতেই তারা এই ঝটিকা মিছিলের আয়োজন করেছিলেন।

খোদ কবিরপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পারিবারিক কাজে (চাচির মৃত্যুতে) তিনি বর্তমানে ছুটিতে ক্যাম্পের বাইরে রয়েছেন। মিছিলের বিষয়টি তার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে পুলিশকে আগে থেকে কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

  • আরও পড়ুন
  • লেখকের অন্যান্য লেখা
এই বিভাগের সর্বশেষ