আশুলিয়ায় থানা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র কারাবন্দী দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার চানগাঁও এলাকায় আশুলিয়া ইউনিয়ন যুবলীগে কার্যালয়ের পাশে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল ও যুগ্ম আহবায়ক রাসেল মাদবর সহ প্রতিটি ওর্য়াডের নেতকর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় আশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল বলেন, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এনাম ভাইয়ের নেত্রীত্বে ঢাকা জেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান ভাইয়ের অনুপ্রেরনায় আশুলিয়া থানা যুবলীগে সংগ্রামী আহবায়ক মোঃ কবির হোসেন সরকার ও যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম ভাইয়ের দিক নির্দেশনায় আজ ১৬ জুলাই গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের পক্ষ হইতে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ।
এছাড়াও তিনি এ সময় মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপনসহ বিভিন্ন দিক-নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ সকল শাহাদাৎ বরনকারীদের রুহের মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রসঙ্গত যে, দেশে জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির সুধা সদন থেকে বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। তখন ক্ষমতায় ছিল সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রতিবছরের ১৬ জুলাই ‘শেখ হাসিনার কারাবন্দী দিবস’ হিসেবে পালন করে থাকে।