আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে ব্যবাসায়ীর বাড়িতে প্রতিপক্ষ হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলার শিকার ইন্টারনেট ব্যবসায়ী সরদার বাচ্চু মিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বৃহষ্পতিবার দুপুরে ৫ জনের নাম উল্লেখসহ ৫/৬ জনকে অজ্ঞাত করে আশুলিয়া থানায় অভিযোগটি দায়ের করেন হামলার শিকার ইন্টারনেট ব্যবসায়ী সরদার বাচ্চু মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ফারুক ভূঁইয়ার ছেলে তালাত ভুঁইয়া (২৭), তাইজুদ্দিন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০), জুয়েল (২৭), তামিম (২১) ও কমাল উদ্দিন (২৪) সহ তাদের আরও অজ্ঞাত ৫/৬জন মোটরসাইকেল যোগে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ইন্টারনেট ব্যবসায়ী সরদার বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ওই ব্যবসায়ীর দরজা, জানালা ভাংচুর ও ইন্টারনেটে ব্যবহিত তার কেঁটে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ২০ হাজার টাকার তার ও মেশিন নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মুঠোফোনে প্রতিপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি।