ধামরাই

আশুলিয়ায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকান্ড, আহত ১

আগের সংবাদ

সানাউল্লাহকে ধামসোনা ইউনিয়ন আ.লীগের সভাপতি পদে দেখতে চায় তৃণমূল

পরের সংবাদ

ধামরাইয়ে পুলিশের আইসি ও এএসআইকে প্রত্যাহার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৫৪ পূর্বাহ্ণ, ২৮/১১/১৯

নিজস্ব প্রতিবেদক, ধামরাই:

ঢাকার ধামরাইয়ের কাওয়ালী পাড়া তদন্ত কেন্দ্রের (আইসি) ও উপ-পরিদর্শক (এস আই) একেএম ফজলুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম নামের দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে প্রতাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা। এর আগে, সন্ধ্যার দিকে তাদের ধামরাই থানাধীন কাওয়ালী পাড়া তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে৷

এ ব্যাপারে ওসি দিপক চন্দ্র সাহা বলেন, তাদের বিষয়ে স্যারের (এসপি) কাছে কিছু তথ্য আছে। সেই তথ্য অনুযায়ী তদন্ত চলছে। তাদের কে আপাতত প্রত্যাহার করা হয়েছে। আর সেই তদন্ত কেন্দ্রে নতুন একজন কর্মকর্তাকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

তাদের প্রত্যাহার করার কারণ জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান না করে আমরা বলতে পারছি না।