আশুলিয়ায় ২৫শ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আগের সংবাদ

ধামরাইয়ে পুলিশের আইসি ও এএসআইকে প্রত্যাহার

পরের সংবাদ

আশুলিয়ায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকান্ড, আহত ১

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:১৯ অপরাহ্ণ, ২৭/১১/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:

আশুলিয়ায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলটি পুড়ে ভস্মীভূত হয় ও মোটরসাইকেল আরোহী আহত হন।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বিশমাইল এলাকায় এঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, মানিকগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক আশুলিয়ার বিশমাইল এলাকায় পৌছলে ইউটার্ন করে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের সেলেঞ্চার পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়ে মোটরসাইকেলে আগুন ধরে গিয়ে নিমিষেই আগুন ট্রাকে ছড়িয়ে পরে। এসময় মোটরসাইকেল আরোহী ডা. শাহিন আলম নামের একজন আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াহেদুল ইসলাম বলেন, ট্রাকের তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি, তবে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে।