ধামরাইয়ে গৃহবধুর মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় আহত ১০, আটক ২

পরের সংবাদ

সাভারে ২০ লক্ষ টাকা মূল্যের নকল কসমেটিক্স ধ্বংস

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:১৫ অপরাহ্ণ, ২১/১১/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে নকল পণ্য তৈরীর অপরাধে ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লিঃ নামের এক কোম্পানীকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব এর একটি ভ্রাম্যমান আদালত। এ সময় ওই কোম্পানীর ২০ লক্ষ টাকার বিভিন্ন কসমেটিক্স সামগ্রী ধ্বংস করা হয়।

বুধবার সন্ধ্যা ৭ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত টানা ৯ ঘন্টা সাভারের দেওগাও এলাকায় মেজর শিবলী মোস্তফা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে এ অভিযান চালায় র‍্যাব-৪ ও সিপিসি-২।

ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লিঃ এর মালিক মোঃ নাজমুল হককে ২ লক্ষ টাকা এবং ম্যানেজার মোঃ কুতুব উজ্জামানকে ১ লক্ষ টাকা করে নগদ অর্থদন্ড আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও ১) স্টাইলিং ফ্যাশন জেল ২) ফেসিয়াল এন্ড ম্যাসাজ ক্রীম ৩) ফেসিয়াল এন্ড ম্যাসাজ ক্রীম ৪) স্ক্রাবার (ফেসিয়াল) ৫) আফটার শেভ জেল ৬) স্টাইলিং হেয়ার জেল ৭) ফেসিয়াল ফেস ওয়াশ ৮) আফটার সেভ লোশন ৯) মিল্ক এন্ড স্ট্রবেরী স্ক্রাব ১০) আফটার শেভ লোশন সহ আরো ১৭ টি বিভিন্ন পণ্যের কসমেটি·মালামাল জব্দ এবং ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় বিশ লক্ষ টাকা।

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্ততে আমরা অভিযান করে মোবাইল কোর্ট পরিচালনা করি। ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের সর্বশেষ