সাভার উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন গঠিত

আগের সংবাদ

সাভারে আ.লীগ নেতা হত্যাকান্ড; ভাড়াটে খুনি মানিক গ্রেপ্তার

পরের সংবাদ

গাড়ি চাপায় প্রতিবন্ধী যুবক নিহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:৩৮ অপরাহ্ণ, ০৩/১০/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে গাড়ির চাপায় আহমদ আলী নামের এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিওকলোনী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত প্রতিবন্ধী যুবক আহমদ আলী সাভারের নয়াবাড়ি এলাকার কোরান আলীর ছেলে বলে জানা গেছে।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মলয় কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা ‘হিট এন্ড রান’ জাতীয় ঘটনা। অজ্ঞাত কোন গাড়ি তাকে চাপা দেয়ায় ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।