সাভারে পুকুরে সাঁতার কাটতে গিয়ে স্কুল ছাত্রের করুণ মৃত্যু

আগের সংবাদ

আশুলিয়ায় অপহরণের ৩দিন পর অপহৃত শিশু উদ্ধার

পরের সংবাদ

সাভারে ৩০৩ বোতল ফেন্সিডিলসহ আটক ১

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৩৪ পূর্বাহ্ণ, ১৪/০৭/১৯

সাভারে মুক্তার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তল্লাশি করে তার পিকআপ ভ্যানে লুকানো ৩০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শনিবার রাতে হেমায়েতপুরের জাদুরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীকে আটক ও ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, হেমায়েতপুরের জাদুরচর এলাকায় দীর্ঘদিন মাদকের জমজমাট ব্যবসা করে আসছে এই মুক্তার হোসেন।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল বাসার জানান, পিকআপযোগে ফেন্সিডিল পাচার হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তারা পিকআপ ভ্যানে তল্লাশি চালালে ৩০৩ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মুক্তার হোসেন এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে ।